লোড হচ্ছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে পহেলা বৈশাখ উপলক্ষে আঁকা আলপনার সময় “জাস্টিস ফর হাদি” লেখা দেয়াল লিখন মুছে দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রাতে সূর্য সেন হলে হাদি হত্যার বিচারের দাবিতে করা একটি দেয়াল লিখন মুছে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর নেতৃত্বে এই লেখা মুছে ফেলা হয়। সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে বিষয়টি সামনে আসে।
১৬ এপ্রিল, ২০২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
৯ এপ্রিল, ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফেরাতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে ভারতে চিঠি পাঠানো হয়েছে।
১ এপ্রিল, ২০২৬
পশ্চিমবঙ্গের স্থানীয় আদালত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল।
২২ মার্চ, ২০২৬
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বের বিষয়ে প্রশ্ন তুলেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১৫ মার্চ) দুপুরে নিজের...
১৫ মার্চ, ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। পশ্চিমবঙ্গ এসটিএফ সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মার্চ, ২০২৬
শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে...
৬ ফেব্রুয়ারি, ২০২৬
শরীফ ওসমান হাদি হত্যার প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও তদন্তের গতি, কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্নের অন্ত নেই। মৃত্যুর ৫৬ দিনের বেশি সময় পার হলেও প্রাথমিক হত্যাকারীদের শনাক্ত বা গ্রেপ্তার কার্যক্রমে তেমন অগ্রগতি হয়নি। চারবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন, পুলিশ ও প্রশাসনের গড়িমসি, আর রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যস্ততার আড়ালে এই হত্যা মামলার ন্যায্য বিচার একেবারেই তলিয়ে গেছে। তাই এবার জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি উঠেছে। তাহলেই হয়তো থলের বিড়াল বেরিয়ে আসবে।
৬ ফেব্রুয়ারি, ২০২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের উদ্যোগ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের দপ্তরকে তদন্তের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ ফেব্রুয়ারি, ২০২৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ। রোববার (১ ফেব্রুয়ারি)...
১ ফেব্রুয়ারি, ২০২৬

